
বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি) এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বিএমইটি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার বিভিন্ন স্কুলের ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ১৫২ জন শিক্ষাথীরা অংশগ্রহণ করছে।
এসময় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন মৌলভীবাজার আলী আমজদ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো.শাহাব উদ্দিন।
জানা যায়, ২০০১ সাল হতে শুধুমাত্র মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা শুরু হলেও ২০১৭ সাল থেকে দশম শ্রেণিতে পাঙাল (মুসলিম মণিপুরি) শিক্ষার্থীর পাশাপাশি মীতৈ ও বিষ্ণুপ্রিয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।
ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষ্যে প্রতিবছর বিএমইটি এই বৃত্তি পরীক্ষা আয়োজন করে থাকে। ২৮ অক্টোবর শনিবার পরীক্ষা শেষ হবে। বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা হচ্ছে। এ বছর বিএমইটি বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণির ৬১ জন, অষ্টম শ্রেণির ৪১ জন ও দশম শ্রেণির ৫০ জনসহ ১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
পরীক্ষা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো.আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, উপদেষ্টা অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, সহ-উপদেষ্টা মো. আব্দুল মতিন, উপদেষ্টা ও শিক্ষক মো. খুরশেদ আলী, সাবেক সভাপতি শিক্ষক মো. সাজ্জাদুল হক স্বপন, বাহরাইন প্রবাসী হাজী মো. আইনুর উদ্দিন, উপদেষ্টা ডা. মো. কাইয়ুম উদ্দিন, কোষাধ্যক্ষ মো. সাহাজ উদ্দিন, শিক্ষক ফরিদ আহমেদ ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু