
শিক্ষা ক্যাডারে নানা বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নওগাঁ জেলা শাখা। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সংগঠনের সভাপতি ও নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান।
তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার। দীর্ঘ ৯ বছরেও এ পদগুলো সৃজন হয়নি। ফলে দিন দিন বাড়ছে শিক্ষক সংকট। এর প্রভাব পড়ছে পুরো শিক্ষা ব্যবস্থায়। কারণ শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা প্রদান সম্ভব নয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সকল ক্যাডারদের জন্য সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বইসমূহ নিরসনের দিক নির্দেশনা দিয়েছেন। কিন্তু সেই নির্দেশনা মানা হচ্ছে না।
এসব দাবি বেশি ভাগই পুরাতন হওযায় দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে একদিনের কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি তাদের দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি নাহলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিসিএস সাধারন শিক্ষক সমিতির বিসিএস নওগাঁ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাইফুর রহমান চৌধুরীসহ শিক্ষকরা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...