
ভক্তদের অপেক্ষা ফুরালো। অবশেষে সামনে এলো ‘টাইগার-থ্রি’র প্রথম ঝলক। এক মিনিট ৪৩ সেকেন্ডের একটি ক্লিপে রীতিমতো ঝড় তুললেন সালমান খান। বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘টাইগার কা মেসেজ’ অর্থাৎ ‘টাইগারের বার্তা’ শিরোনামে মুক্তি পায় ভিডিওটি।
এছাড়াও শোনা যাচ্ছে, এই সিনেমায় একসঙ্গে দেখা মিলবে শাহরুখ-সালমানের। পর্দায় টাইগারের সাহায্য এগিয়ে আসবেন ‘পাঠান’। তাদের সেই অ্যাকশন দৃশ্যের জন্য প্রযোজক আদিত্য চোপড়া নাকি প্রায় ৩৫ কোটি রুপি ব্যয় করেছেন।
টাইগার সিরিজের আগের দুই সিনেমা ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো নতুন সিনেমাটিতেও সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন ক্যাটারিনা কাইফ। এটি পরিচালনা করছেন মণীশ শর্মা। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি চলতি বছরের দিওয়ালিতে মুক্তি পাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...