
জয়পুরহাটে বুদলা উড়াও (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ঘাসুরিয়া মৌলভীপাড়া এলাকার একটি পটলক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুদলা উড়াও সদর উপজেলার চকগোপাল এলাকার মৃত অর্জুন উড়াওয়ের ছেলে।
জয়পুর হাট থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আজ সকালে আব্দুল ওহাব তার জমিতে পটল তুলতে যান। এ সময় মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে জানান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহতের বড় ছেলে বিত্ত দিগ্গা (১৫) বলে, আমার বাবা গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বের হন। রাত ১১টার দিকে আমার প্রতিবেশী এক কাকা এসে বলেন ‘তোর বাবাকে শহরের মাছুয়া বাজারে দেখেছি। তিনি আরও পরে বাড়ি আসবেন।’ কিন্তু বাবা রাতে আর বাড়ি ফিরেননি। সকালে শুনি বাবাকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার রিকশাটি পাওয়া যায়নি। তার রিকশাটি ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটাতে পারে। মরদেহের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তার এক চোখ উপড়ানো এবং দাঁত ও কানে ক্ষত ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...