
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।
বুধবার (২০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহতদের নাম এখনও জানা যায়নি। ইসরায়েলি এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছেন।
অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ইউসুফ সালেম রাদওয়ান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
গাজার খান ইউনিসের পূর্বে তাকে গুলি করে হত্যা করা হয়।
ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, গাজা, জেনিন এবং অন্যান্য শহরগুলোতে চলমান ইসরায়েলি আগ্রাসন সমগ্র অঞ্চলে সহিংসতা এবং উত্তেজনা বয়ে নিয়ে আসবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ গেল তরুণীর
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন দেখিয়ে প্রতারণা, প্রাণ...
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
চীনের প্রাচীন মসজিদ ও সভ্যতার মেলবন্ধন
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনে ২৬ নিহত
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প
ডেমোক্রেটরা জিতলে ভেটো দেবেন ট্রাম্প