ক্রিকেট থেকে অবসরে কথা জানালেন সাকিব!

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ , ২৮ সেপ্টেম্বর ২০২৩, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাংলাদেশের ইতিহাসের বর্ণিল ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এবার ক্রিকেট ছাড়ার আনুমানিক সময়টাও জানিয়ে দিলেন এই অলরাউন্ডার।

নেতৃত্ব ছাড়া ও অবসরের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘আজকে এখন এই অবস্থায় বলছি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডে খেলবো। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে টি-টোয়েন্টিকে বিদায় দেবো।

টেস্টের অবসর শিগগিরই। তবে একেক ফরমেট একেক সময় ছাড়লেও আনুষ্ঠানিক অবসর ঘোষণা করবো ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর।’