
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন ৪ জনকে হেফাজতে নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ।
আজ (সোমবার) দুপুরে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাস্টমস হাউসের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন চারজন সিপাহীকে আমরা হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। কাস্টমস হাউসের এই চার সিপাহীকে আজকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। চুরির ঘটনার বিভিন্ন বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তবে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
ছোট পর্দায় আজকের যত খেলা
ছোট পর্দায় আজকের যত খেলা