
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় সিলেট অভিমুখী বোল্ডার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। চারঘন্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২সেপ্টেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখায়েত হোসেন।
তিনি জানান, মঙ্গলবার (১২সেপ্টেম্বর) বিকেল পৌণে ৫ টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশপথ এলাকায় এ ঘটনাটি ঘটে। খালি ট্রেনটি পাথর আনতে সিলেট যাচ্ছিল। এতে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। চারঘন্টা বন্ধ থাকার পর রাত ৮টা ২০ মিনিটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার বিকালে আখাউড়া থেকে ছেড়ে আসা টেনের একটি খালি ওয়াগন বিকেলে লাউয়াছড়া বনের ভেতরে ঢুকার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ফলে ওয়াগনটি বনের ভেতরে রেল লাইনের উপর আটকে আছে। ওয়াগনটি আখাউড়া থেকে কুলাউড়ার মাইজগাও স্টেশনে যাচ্ছিলো বলে জানা যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...