হবিগঞ্জের চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের দূর্গাপুর এলাকায় সিএনজি অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
শুক্রবার সকালে চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের উবাহাটা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিক্সা চালক জালাল মিয়া ও আরোহী ফরিদ মিয়া।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, চুনারুঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজি অটোরিক্সার উবাহাটা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ী দুটি দুমড়ে মুছরে যায়।
দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা যাত্রী ফারুক মিয়া মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে গুরুতর অবস্থায় সিএনজি চালক জালাল মিয়াকে সিলেটে এমএজি উসমানি মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে বাহুবল এলাকায় সে মারা যান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত