
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ প্রকাশ করেছেন জাতীয় বীর, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য, ঢাকসু’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল কুদ্দুস মাখনের একমাত্র ছেলে তারেক মোহাম্মদ আলী মাখন।
তিনি প্রয়াত এই সংসদ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, উকিল আবদুস সাত্তার ভূঁঞা সাবেক আইন, মৎস্য ও ভূমি প্রতিমন্ত্রী ছিলেন। শনিবার ভোররাত তিনটার দিকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম আবদুস সাত্তার ভূঁইয়া বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া থেকে ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য আব্দুল সাত্তার ভূঁঞা ১৯৩৯ সালের ১৬ জানুয়ারি জেলার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন।তিনি বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ সরকারের সাবেক আইন, মৎস্য ও ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ছিলেন। গত ২০২২ সালের ১১ ডিসেম্বর তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি শূন্য হলে তিনি দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে ফের সংসদ সদস্য নির্বাচিত হন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ঘোষণা হওয়ার আগে ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আব্দুস সাত্তার ভূঁঞা। পরবর্তীতে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনের আগে তৎকালীন ৪ দলীয় জোটকে আসনটি ছেড়ে দেন এবং সরকার তাকে টেকনোক্রেট মন্ত্রী হিসেবে আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। তবে, ২০০৮ সালের নির্বাচনের পর রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি একপ্রকার নিষ্ক্রিয় ছিলেন।
সর্বশেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে একই আসন থেকে জয়লাভ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...