সাভারে প্রাইভেট পড়ানোর ছলে দশম শ্রেনীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিচশ৷ এ ঘটনায় ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যালল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
রবিবার দুপুরে গ্রেফতার আসামিকে আদালতে পাঠায় সাভার মডেল থানা হয়েছে। এর আগে সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার রাকিবুল কবির শিপন (৩১) সাভার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর জামসিং এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে৷ দেওগাঁও স্কুলের শিক্ষকতা করতেন।
মামলার এজাহারে বলা হয়, দীর্ঘ সাত মাস যাবৎ ভুক্তভোগী শিক্ষার্থীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন শিক্ষক রাকিবুল। বিভিন্ন সময় সেই শিক্ষার্থীকে কূ-প্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। গত ১৩ জুন বাসা ফাঁকা পেয়ে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই শিক্ষক। এরপর বিষয়টি গোপন রাখার হুমকি দিয়ে চলে যান তিনি। এরপর থেকে রাকিবুল আর ভুক্তভোগীকে পড়াতে যায়নি।
এঘটনার পর থেকে ভুক্তভোগী মানসিকভাবে ভেঙে পরে। অবশেষে গতকাল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা। এরপর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। আজ সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আর ভুক্তভোগী শিক্ষার্থীকে ঢাকা মেডিক্যাল কলেজ ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত