
মৌলভীবাজারের কমলগঞ্জ লাউয়াছড়া বনে গাড়ীর গতি নিয়ন্ত্রণে ও শ্রীমঙ্গল “বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন” এমন প্রচারণামূলক বিল বোর্ড স্হাপন করে মৌলভীবাজার জেলা পুলিশ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেলে “সড়ক দূর্ঘটনা রোধে ট্রাফিক সিগনাল মেনে চলুন,সর্ব্বোচ্চ গতিসীমা ২০ কিলোমিটার” এমন লেখা জনসচেতনতা মূলক বিলবোর্ড লাউয়াছড়া বনে ৫০টি ও শ্রীমঙ্গল “বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন” এমন প্রচারণামূলক স্হাপন কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.মনজুর রহমান (পিপিএম বার)।
এসময় উপস্থিত ছিলন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) সুদর্শন কুমার রায় রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, টুরিস্ট পুলিশ, পরিবেশকর্মী ও সাংবাদিকবৃন্দ।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান (পিপিএম বার) বলেন,লাউয়াছড়া হচ্ছে বন্যপ্রাণীর অভায়শ্রম। বনের ভেতর বেপরোয়া গতিতে গাড়ী চালালে বণ্যপ্রাণীর জীবন ঝুঁকির সম্ভবনা রয়েছে এবং দূর্ঘটনাও ঘটবে।
এসব বিবেচনায় সচেতনতার জন্য বিলবোর্ড স্হাপন করা হয়েছে।তাছাড়া শ্রীমঙ্গল “বাইক্কা বিলে পাখিদের অবাধ বিচরণ স্থল,জীব বৈচিত্র্য রক্ষায় পাখি শিকার বন্ধ করুন” বিল বোর্ড স্হাপন করা হয়েছে।
এসময় তিনি সবাইকে ট্রাফিক আইন মেনে চলার নির্দেশনা দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
সাফ জয়ে ফেভারিট বাংলাদেশ
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক...
জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায়...
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান,...
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে গ্রেপ্তার নারী
বিলাসী জীবনের আশায় অনলাইনে চুরি শিখে...