
রংপুরের তারাগঞ্জে নিখোঁজের ৯ দিন পর হাবিবুর রহমান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গার দোলা (ডিবিএল) ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলমপুর ইউনিয়নের ফাজিলপুর বানিয়াপাড়া গ্রামের ওহেদ আলীর ছেলে হাবিবুর রহমান ৩১ আগস্ট ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি ৪ সেপ্টেম্বর পুলিশকে জানায় তার পরিবার।
এরপর পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় একই ইউনিয়নের দোয়ালীপাড়া গ্রামের শরিফুল ইসলাম (৩০), মোফেকুর রহমান (২৩), ও সোহাগ হোসেনকে (৩৫) শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যে পুলিশ ফাজিলপুর ডাঙ্গার দোলা ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে হাবিবুরের মরদেহ উদ্ধার করে।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, হাবিবুরের নিখোঁজ হওয়ার বিষয়টি তার পরিবার থানায় জানালে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্দেহজনক তিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফাজিলপুর ডাঙ্গার দোলা ডিবিএল ইটভাটার দক্ষিণ পাশের মাঠ থেকে হাবিবুরের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...