মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ (শুক্রবার) যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এই দুই কমিটি ঘোষণা করা হয়।
আগামী ৩ বছরের জন্য সৈয়দ রেজাউর রহমান সুমনকে সভাপতি এবং সৈয়দ সেলীম হককে সাধারণ সম্পাদক করে মৌলভীবাজার জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি এবং মো. আবুল কাসেম চৌধুরীকে সভাপতি ও এ কে এম মইন উদ্দিন চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা যুবলীগের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এই কমিটিকে ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ও ১১ অক্টোবর ২০২২ সালে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত