ভূমিকম্প হয়েছে মিয়ানমারে। বৃহস্পতিবার দেশটিতে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে জানিয়েছে ভারতের ভূমিকম্প গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
বৃহস্পতিবার সামাজিকে যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছে এনসিএস। বার্তায় বলা হয়েছে ভূপৃষ্ঠের ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। তবে দেশটির কোন অঞ্চলে ভূমিকম্প হয়েছে— এ সম্পর্কিত কোনো তথ্য দেয়নি এনসিএস।
এর আগে গত ২১ আগস্ট মিয়ামারে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছিল।
মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার পক্ষ থেকে ভূমিকম্প সম্পর্কিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এতে ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে— তা ও এখনও অজানা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত