বিজয়নগরের ছেলের ছুরিকাঘাতর বাবা আক্তার মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়ন গ্রামের এক পুকুর ঘাটে ঘটনাটি ঘটে। আক্তার মিয়া ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
উপজেলার পত্তন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বরাত দিয়ে কামরুজ্জামান জানান, আক্তার মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫) মানসিক বিকারগ্রস্থ। নানান পরিবার ও গ্রামের মানুষদের বিরক্ত করায় প্রায়সময়ই তাকে বেঁধে রাখা হতো। বুধবার ভোরে ফজরের নামাযের জন্য বের হয়ে ইউনিয়ন পরিষদ এলাকার সুদ মিয়ার বাড়ির পুকুরের আক্তার মিয়া অজু করতে যায়। সেসময় সাইফুল আক্তার পিছন দিক থেকে এসে ছুরিকাঘাত করেছে বলে জানতে পারি। পরে সেখান স্থানীয়রা আহত আক্তার মিয়াকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমে বলেন, নিহত আক্তার মিয়ার ছেলে সাইফুলকে ঘটনার পর থেকে খোঁজে পাওয়া যাচ্ছে না। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত