কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের বড় ধর্মপুর এলাকায় একটি মটার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃষ্টির পানিতে পাহাড়ের মাটি সরে গিয়ে মটার শেলটি বের হয়ে আসে।
স্থানীয়রা জানান, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারনা করা হচ্ছে সে সময়ের একটি শেল অবিস্ফোরিত ছিলো। গতকাল সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টিতে লালমাই পাহাড়ের বড়ধর্মপুর এলাকার মাটি সরে গিয়ে মটার শেলটি বের হয়ে আসে।
পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সাধারণ মানুষজনকে দূরে সরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভুইয়া। পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে৷ তারা ঘটনাস্থলে আসার পর মটার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত