বিজয়নগরে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকনিকের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বীরপাশা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস
তাদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে। তারা হচ্ছে- রামিম (১৬), জিহান (১৬), নোমান (১৬), সামিয়া (৮), তামিম (১৫), রাহুল (১৪), হোসাইন (১৫), শফিকুল (১৭), তানভীর (১৭), রাতুল (১৭), ফাহিম (১৫), আতিক (১৭), শরীফ (১৬) ও জাহেদ আলী (৬০)।
স্থানীয়দের বরাত দিয়ে (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের একটি কোচিং সেন্টার তাদের শিক্ষার্থীদের নিয়ে সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানে পিকনিক করতে যায়। পরে বিকেলে ফেরার পথে বিজয়নগরের বীপরপাশা এলাকায় মাধবপুরগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সব আরোহী আহত হন। বাসেরও কয়েকজন যাত্রী আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত