বিজয়নগরে প্রচন্ড বৃষ্টিতে মাটিরঘর ধসেআপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন: রাফিন (১২) ও মিশু (১০)।
মৃতরা ওই গ্রামের মন্নাফ মিয়ার সন্তান। এ ঘটনায় মৃতদের বাবা মন্নাফ (৪৫), মা রোকসানা (৩০) ও বোন ইশু (১০) আহত হয়েছেন। এদের মধ্যে ইশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মন্নাফ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মন্নাফ, স্ত্রী ও তিন সন্তান নিয়ে মাটিরঘরে থাকতেন। শুক্রবার ভোর রাতে সবাই একসঙ্গে ওই মাটিরঘরে ঘুমিয়ে ছিলেন। সেসময় প্রচ- বৃষ্টি হলে তাদের মাটির ঘরটি ধসে পড়ে। এতে তারা পাঁচজনই মাটির নিচে চাপা পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মন্নাফের এক মেয়ে রাফিন ও ছেলে মিশুকে মৃত ঘোষণা করেন। তবে মন্নাফের আরেক মেয়ে ইশুকে আশঙ্কাজক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে পত্তন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, মাটির ঘর ভেঙে চাপা পড়া পরিবারটি সাবেক চেয়ারম্যার মোঃ কামরুজ্জামান রতনের আত্মীয় হয়। প্রচন্ড বৃষ্টিতে মাটিতে নরম হয়ে ভেঙ্গে পড়ে ৫জনই মাটি চাপা পরে। সেসময় বিকট শব্দ হলে তাদেরই পাশের বাড়িতে থাকা গোষ্ঠীর লোকজন মাটি চাপা থেকে বের করে। তখন মন্নাফে একটি ছেলে ও একটি মেয়ে মারা যায়। ইউএনও, ওসি উপজেলার নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.ইরফান উদ্দিন আহমেদ জানান, মাটির চাপা পরে এক পরিবারের দুই ভাইবোনের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। জেলা প্রশাসক শাহগীর আলমের সাথে কথা বলে আর্থিকভাবে সহযোগীতা করার চেষ্টা করব।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত