
ভারতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১২ জন।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ভারতের রাজস্থানের ভারতপুরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তর প্রদেশের বৃন্দাবনে যাচ্ছিল। কিন্তু পথে তেল ফুরিয়ে যাওয়ায় বাসটি একটি সেতুর ওপর দাঁড়ায়। এ সময় দ্রুতাগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভয়াবহ এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও ছয়জন নারী রয়েছে।
বেঁচে যাওয়া এক যাত্রী জানায়, বাসটি একটি সেতুর ওপর গিয়ে নষ্ট হয়ে যায়। এ সময় চালক এবং কয়েকজন যাত্রী বাসের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক তখনই দ্রুতগামী একটি ট্রাক পেছনে ধাক্কা দেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনার মূল কারণ জানতে তদন্ত চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড...
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে...
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার...