
গত তিন মাসে (জুন, জুলাই ও আগস্ট) যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক ৯০ হাজার ভারতীয় শিক্ষার্থীকে ভিসা দেওয়া হয়েছে। ভারতে নিযুক্ত মার্কিন মিশনের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, গত তিন মাসে বিশ্বজুড়ে মার্কিন মিশনগুলো যত শিক্ষার্থীকে ভিসা দিয়েছে তার এক চতুর্থাংশই ভারতীয় শিক্ষার্থী। এ জন্য ভারতীয় শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে মার্কিন মিশন।
আরও বলা হয়, ‘টিমওয়ার্ক এবং উদ্ভাবনের মাধ্যমে যোগ্য সব আবেদনকারীকে নির্ধারিত সময়ের মধ্যে আমরা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছি।’
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মৌসুমের আবেদন গ্রহণের সমাপ্তি টেনে মার্কিন মিশন ভিসা পাওয়া ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা প্রকাশ করেছে।
বেশ কয়েক বছর ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় ছিলেন চীনা শিক্ষার্থীরা। ২০২২ সালে সংখ্যার দিক দিয়ে চীনাদের ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছে ভারত। ইতিপূর্বে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৭ হাজার শিক্ষার্থী অবস্থান করছিলেন।
সাম্প্রতিক একটি প্রতিবেদনে ভারত থেকে উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে দাবি করা হয়েছে। ভারতের শিক্ষার্থীদের জন্য বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো প্রচুর বৃত্তি ছাড়াও ভর্তি প্রক্রিয়া সহজ করার ফলেই তাদের সংখ্যা বেড়েছে।
ইতিপূর্বে ফ্রান্সও ভারত থেকে প্রায় ৩০ হাজার শিক্ষার্থীকে স্বাগত জানানোর ইচ্ছা প্রকাশ করেছিল। দেশটি ২০৩০ সালের মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের ভর্তি বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। শিক্ষাগত উৎকর্ষতা, সাংস্কৃতিক বন্ধন এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব বাড়ানোর মাধ্যমে এই লক্ষ্য অর্জন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড ট্রাম্প’
আন্তর্জাতিক গণমাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে নারায়ণগঞ্জের ‘ডোনাল্ড...
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল যুক্তরাষ্ট্র
গ্রিনকার্ডের আবেদনে নতুন নিয়ম চালু করল...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর এভারেস্ট অভিযান...
নেপালে একদিনে রেকর্ড ২৭৪ জন পর্বতারোহীর...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে রেহাই পেলেন...
বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রে মামলা থেকে...
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার তারিখ ঘোষণা
সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহার...