• জাতীয়
  • ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান

ড. ইউনূসের বিপক্ষে লড়বেন না খুরশীদ আলম খান

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , ৪ সেপ্টেম্বর ২০২৩, সোমবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

শ্রম আদালতে চলমান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিপ্তরের পক্ষে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর নতুন করে প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলীকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান অ্যাডভোকেট খুরশীদ আলম খান।