
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। কারো যেনো কোনো দায় নেই। প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে, সবাই যেনো তামাশা দেখছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রোববার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬৩৪ জন মারা গেছেন। সাধারণ মানুষের ধারণা মৃত্যুর সংখ্যা আরও বেশি। সরকারি হিসাবে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৩০২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও বলেন, চিকিৎসকদের পরামর্শে বাসা-বাড়িতে কত লাখ মানুষ চিকিৎসা নিয়েছে তার কোনো হিসাব নেই কারো কাছে। সরকারি হিসাবে গতকালও ২ হাজার ৬০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে জায়গা পাচ্ছে না ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ডেঙ্গু আক্রান্ত মানুষের মধ্যে চিকিৎসার জন্য হাহাকার উঠেছে, দেখার যেনো কেউ নেই। ডেঙ্গুতে মানুষের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না।
দেশের মানুষ জানতে চায়-ডেঙ্গু নিধনে সরকার কী কার্যক্রম হাতে নিয়েছে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, মশা নিধনে ব্যবহৃত ওষুধ কেনার নামে কোনো দুর্নীতি হলে দায়ীদের বিচারের মুখোমুখি করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
স্বৈরাচারী শেখ হাসিনার ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ
স্বৈরাচারী শেখ হাসিনার ১০৬২ কোটি টাকার...
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার
দক্ষ জনবল ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন অসম্ভব: ডা....
দক্ষ জনবল ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন...
তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা
তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী-...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও...