
চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী এলাকা থেকে মো. মহিদুল ইসলাম মৃধা (৩৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার এলাকা থেকে পিরোজপুরগামী একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ হাজার ৬০০ ইয়াবা জব্দ করে র্যাব সদস্যরা।
গ্রেফতার মহিদুল ইসলাম মৃধা পিরোজপুর জেলার কাউখালী থানাধীন মধ্যম শিয়াল কাঠি গ্রামের প্রয়াত আব্দুল আজিজের ছেলে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ উল আলম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অলংকার এলাকা থেকে ৪ হাজার ৬০০ ইয়াবাসহ মহিদুল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ছদ্মবেশে কক্সবাজার এলাকা থেকে স্বল্প মূল্যে ইয়াবা সংগ্রহ করে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছেন।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...