কেরানীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত দুই যুবক

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ , ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন দুই যুবক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জ থেকে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন মারা যান। আরেকজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার এখনও জ্ঞান ফেরেনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।