
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন রোববার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন এলাকার নানা ধরনের সমস্যা ও সমাধান সম্পর্কে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক,প্রকাশক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রেজুয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আসাদুজ্জামান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন, কমলগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক এড.সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সিনিয়র সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, প্রণীত রঞ্জন দেবনাথ, সাজিদুর রহমান সাজু, নুরুল মোহাইমিন মিল্টন,শাব্বীর এলাহী,শহীন আহমেদ, পিন্টু দেবনাথ, জয়নাল আবেদীন,আশহাবুজ্জামান শাওন,নির্মল এস পলাশ, মোনায়েম খান, মাইদুল ইসলাম প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন,সাংবাদিকরা সমাজের আয়না। সমাজের দর্পণ।বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।সরকারি নিয়ম-নীতির মধ্যে কমলগঞ্জে ভালো কিছু করতে চাই। এসময় উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের সম্ভাবনা
ট্রাম্পের ক্ষমতা কমলে এশিয়ায় নতুন সুযোগের...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ...
শ্রীপুরে ভাড়া বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ভাগ্যপরীক্ষা
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক...
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের অগ্নিপরীক্ষা
চ্যাম্পিয়নস লিগে আজ বার্সা ও বায়ার্নের...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...