মৌলভীবাজারের কমলগঞ্জে একাধিক মামলার পলাতক আসামি ডাকাত জসিম প্রকাশিত জাসিম মিয়াকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম প্রকাশিত জাসিম মিয়া কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের শ্রাবন প্রকাশিত ছাবন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ( ২২সেপ্টেম্বর) কমলগঞ্জ থানার এসআই (নিঃ) হারুন অর রশিদ চৌধুরী, মহাদেব বাছাড় ও এএসআই (নিঃ)পরিমল চন্দ্র শীল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধীক ডাকাতি মামলা ও পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়া এর বিরুদ্ধে কমলগঞ্জ থানায় বিভিন্ন ধারায় ৮টি মামলা রয়েছে।সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান,তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধীক ডাকাতি মামলা ও পরোয়ানার দীর্ঘদিনের পলাতক আসামী জসিম প্রকাশিত জাসিম মিয়াকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। শুক্রবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত