ওবায়দুল কাদেরে’র বোনের ইন্তেকাল || প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ৬ সেপ্টেম্বর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরা বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার নামাজে জানাজা আজ বাদ মাগরিব মেরুল বাড্ডাস্থ মরহুমার বাড়িতে (বাড়িঃ ১৯; রোডঃ ১২; রাজউক হাউজিং, মেরুল বাড্ডা, ঢাকা) অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।

ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজো বোন ফেরদৌস আরার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।