
ইউরোপের দেশ ইতালিতে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৪ সেপ্টেম্বর) ইতালির রোম শহরে এ দুর্ঘটনা ঘটে।
জুনায়েদ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে। তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আব্দাল উদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন। পরে সেখানকার একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন। এতে তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাকিস্তান ও বাংলাদেশের সাংস্কৃতিক মৈত্রী
পাকিস্তান ও বাংলাদেশের সাংস্কৃতিক মৈত্রী
চীনের বৃত্তিতে বদলে গেল সাইয়েদুলের শিক্ষাজীবন
চীনের বৃত্তিতে বদলে গেল সাইয়েদুলের শিক্ষাজীবন
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে পালানোর চেষ্টা,তরুণী...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতালের সামনে নবজাতক রেখে...
লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন
লিবিয়া থেকে আরও ১৭৪ বাংলাদেশি দেশে...
লিবিয়া থেকে দেশে ফিরবেন আরও ৩০০ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরবেন আরও ৩০০...