
আবারও মুখোমুখি ভারত এবং পাকিস্তান। চলতি এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। ওই ম্যাচে জয় হয়েছিল বৃষ্টির। প্রথমে ব্যাট করতে নেমে ভারত সংগ্রহ করেছিল ২৬২ রান। জবাব দিতে নামারই সুযোগ পায়নি পাকিস্তান। বৃষ্টিতে ভেসে যায় পুরো ম্যাচ। ফলে ম্যাচ টাই।
এবার সুপার ফোরের ম্যাচে তারা মুখোমুখি হচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। এই ম্যাচে কী হবে আজ? বৃষ্টির চোখ রাঙানি রয়েছে। যে কারণে একটি রিজার্ভ ডে রাখা হয়েছে শুধু এই একটি ম্যাচের জন্য। তাহলে কি শেষ পর্যন্ত বৃষ্টিরই জয় হবে?
সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তান। বাংলাদেশকে ১৯৩ রানে অলআউট করে দিয়ে ম্যাচ জিতেছে তারা ৭ উইকেটের ব্যবধানে। এবার ভারতকে হারাতে পারলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল খেলা। সে লক্ষ্যেই মাঠে নামবে পাকিস্তান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...