প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে কমলগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা কমলগঞ্জ থানা জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু,আওয়ামীগ নেতা পুষ্প,গিয়াস মিয়া,আব্দুল হান্নান,সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল,পৌর যুবলীগ নেতা আবু সুফিয়ান প্রমুখ। এছাড়াও কমলগঞ্জ উপজেলা ও পৌর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সুস্থতা, নেক হায়াত এবং বাংলাদেশসহ বিশ্বের শান্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন কমলগঞ্জ থানা জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন। পরে শিরণী বিতরণ করা হয়।