
নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি মসজিদের ভেতরে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ৷
শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন এলাকার মসজিদে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে জামাতের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন৷
পুলিশের ভাস্য, গতরাতে এশার নামাজের সময় ওই মসজিদে একটি সাংগঠনিক বৈঠক বসেছিল৷ নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে আটক করা হয়৷
পুলিশ কর্মকর্তা চাউলাউ মারমা বলেন, যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...