
নরসিংদীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে জেলার রায়পুরা উপজেলার ভিটিমরজাল এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়।
অপরদিকে রাত দুইটার দিকে শিবপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন ও এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
পুলিশ ও ফায়র সার্ভিস জানায়, রাত সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্রাহ্মণবাড়িয়াগামী লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহি বাস ভিটিমরজাল নামক স্থানে পৌছালে সেখানে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশকে পেছন থেকে ধাক্কা দেয় এতে অটোরিকশাটি ধুমড়েমুচড়ে ঘটনাস্থলেই রায়পুরার বাখরনগরের বড়চর গ্রামের কাশেম মিয়ার স্ত্রী দোলনা বেগম (৫৫), তার নাতি আরিয়ান (৭) ও বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের রানা মিয়ার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
অন্যদিকে রাত দুইটার দিকে নরসিংদী শিবপুর শ্রীফুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক ও মাইক্রো বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরো সাত জন।
নিহতরা হলেন, চাঁদপুর জেলার মতলব থানার মুন্সিরকান্দি গ্রামের এফাজুল হক (৫০), তার ছেলে মোস্তাকিম (১৮) ও মাইক্রোবাস চালক শ্রী সাগর চন্দ্র (৩০)। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: ইলিয়াছ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায় । এছাড়া আহত সাতজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...