
কক্সবাজারের চকরিয়া উপজেলায় মাতামুহুরী নদী থেকে সাবেক এক সেনা সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ সেপ্টেম্বর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে মহসিন ভুট্টু (৪৭)। তিনি সেনাবাহিনীর সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন।
স্থানীয়রা জানান, বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন। তবে কেন বা কিভাবে তার মরদেহ নদীতে এসেছে, তা কেউ বলতে পারছেন না।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বুধবার সকালে খবর পেয়ে নদীতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র প্রার্থী ইমদাদ
ডেঙ্গু প্রতিরোধে কচুরীপানা পরিস্কারে নামলেন মেয়র...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
চলতি মাসেই ঢাকায় আসছেন পপতারকা ওটিলিয়া
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...