
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের মামলা লড়তে নতুন আইনজীবী নিয়োগ করেছে কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর। এর ফলে আইনি লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।
সোমবার (৪ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলা লড়তে নতুন আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিনিয়র প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ হায়দার আলী। গত সপ্তাহে তাকে নিয়োগ দেয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।
আইনজীবী খুরশীদ আলম খান বলেন, শুরু থেকে আমিই মামলাটির পক্ষে লড়াই করে আসছি। এখন আমি মামলাটি একাই লড়তে চাই। তবে ক্লায়েন্টকে বলেছি আমাকে না হয় উনাকে (সৈয়দ হায়দার আলী) যে কোনো একজনকে রাখবেন। দু’জনকে রাখলে আমি থাকব না।
এর আগে, গত ২০ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিলে রুল খারিজের বিরুদ্ধে আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই। বর্তমানে মামলাটি শ্রম আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
স্বৈরাচারী শেখ হাসিনার ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ
স্বৈরাচারী শেখ হাসিনার ১০৬২ কোটি টাকার...
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার
বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার
দক্ষ জনবল ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন অসম্ভব: ডা....
দক্ষ জনবল ছাড়া স্বাস্থ্য খাতের উন্নয়ন...
তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা
তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী-...
ঐতিহাসিক নান্দাইল দিঘী পরিদর্শনে জনপ্রশাসন ও...