
প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের উদ্বোধন শেষে গাড়ি বহর নিয়ে এক্সপ্রেসওয়ে দিয়েই তিনি শনিবার বিকেল ৪টায় সমাবেশস্থলে এসে পৌঁছান। এ সময় সঙ্গে ছিলেন কার ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সরকারের পদস্থ কর্মকর্তারা।
এর আগে বিকেল সাড়ে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি উড়াল সড়কের প্রথম ধাপের উদ্বোধন করেন। পরে তিনি এ প্রকল্প সম্পর্কে সচিবের দেয়া প্রেজেন্টেশন দেখেন ও ব্রিফ শোনেন।
উদ্বোধন শেষে কাওলা প্রান্ত থেকে টোল দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠেন প্রধানমন্ত্রী। প্রায় ১১ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ পার হয়ে তিনি আগারগাঁওয়ের সুধী সমাবেশে যোগ দেন।
আগারগাঁওয়ে পৌঁছে সেখানে রাখা উদ্বোধনী ফলক উন্মোচন এবং দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সুধী সমাবেশে আসন গ্রহণ করেন তিনি। তারপরই সমাবেশ শুরু হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলা