
জি-২০ জোটের নতুন সদস্য হিসেবে আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়েছেন জোটের বর্তমান সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার শীর্ষ সম্মেলনের শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে নতুন সদস্য হিসেবে ঘোষণা দেন। পরে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্টকে আলিঙ্গন করে সম্মেলনে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। খবর আলজাজিরার।
আফ্রিকান ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়ে মোদি বলেন, সবার সম্মতিক্রমে আমি এইউ প্রধানকে জি-২০ এর স্থায়ী সদস্য আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এসময় আফ্রিকান ব্লকের প্রধান বিশ্ব নেতাদের সঙ্গে আসন গ্রহণ করেন।
জি-২০ সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শনিবার সকালে শুরু হয়েছে ভারতের নয়াদিল্লির ভারত মন্ডাপায়নে। সকাল ৯টার পরপরই বিশ্বনেতারা সম্মেলনের ভেন্যুতে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা ভারত মন্ডাপায়নে পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে অভ্যর্থনা জানান।
সম্মেলনে উপস্থিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনী আল্বনীস, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রধান অজয় বাঙ্গাসহ ২৯টি দেশের নেতা ও বিশ্ব সংস্থাগুলোর প্রধানরা।
মন্তব্য লিখুন
আরও খবর
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল নেটওয়ার্ক
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থায় বড় বিপর্যয়, অচল...
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক মেট্রো স্টেশন
৮৭ বছর ধরে বন্ধ প্যারিসের ঐতিহাসিক...
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
যুক্তরাষ্ট্রে হামলার ছক আঁকছে ইরান
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের দাবি হুতিদের
ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে বড় জয়ের...
জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে রেবেকা গ্রিনস্প্যান
জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার দৌড়ে...
ইরান-আফগানিস্তান সম্পর্ক জোরদারে তেহরানে বৈঠক
ইরান-আফগানিস্তান সম্পর্ক জোরদারে তেহরানে বৈঠক