
এশিয়া কাপে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যে ম্যাচে একাদশে নাও থাকতে পারেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।
সংবাদমাধ্যম ক্রিকইনফো তাদের ম্যাচ প্রিভিউতে জানিয়েছে, হাঁটুতে সামান্য ব্যথা (নিগল) অনুভব করছেন মোস্তাফিজ। যে কারণে তাকে আজ খেলতে নাও দেখা যেতে পারে।
মোস্তাফিজ একাদশে না থাকলে শ্রীলংকার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
সম্প্রতিক ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিট গেছেন লিটন দাস-ইবাদত। এর আগে দলে নেই তামিম ইকবাল। লিটনের জায়গায় এনামুল হক বিজয়কে উড়িয়ে নেওয়া হয়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও নাঈম শেখকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
মন্তব্য লিখুন
আরও খবর
হ্যাটট্রিকে জিতল আল নাসর
হ্যাটট্রিকে জিতল আল নাসর
সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস
সাদমানের সেঞ্চুরির পর বাংলাদেশের ব্যাটিং ধস
দিনের দ্বিতীয় বলেই সাদমানের দুর্দান্ত সেঞ্চুরি
দিনের দ্বিতীয় বলেই সাদমানের দুর্দান্ত সেঞ্চুরি
গাজার শিশুদের সহায়তায় হামজা চৌধুরীর ১ লাখ পাউন্ড...
গাজার শিশুদের সহায়তায় হামজা চৌধুরীর ১...
ব্যালন ডিঅর জিতলেন কেইন ও পুতেয়াস
ব্যালন ডিঅর জিতলেন কেইন ও পুতেয়াস
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পথে বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পথে বাংলাদেশ