• খেলাধুলা
  • শুরুতেই ব্যাটিং বিপর্যয়, হাল ধরেছেন বাবর-রিজওয়ান

শুরুতেই ব্যাটিং বিপর্যয়, হাল ধরেছেন বাবর-রিজওয়ান

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি নেপাল। মুলতানে তু টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় পাকিস্তান।

৬.১ ওভারে দলীয় ২৫ রানেই সাজঘরে ফেরেন ফখার জামান ও ইমাম-উল-হক। শুরুতে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে লড়াই করে যাচ্ছেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৯ ওভারের খেলা শেষে ২ উইকেটে ৮৪ রান। ৩২ ও ২৭ রানে ব্যাট করছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।