ব্রাহ্মণবাড়িয়ায় বেশী দামে বিক্রি করায় দুই ডাব বিক্রেতাকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশন রোড ও রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শামীম হোসেন নামে এক ডাব ব্যবসায়ী ও মায়ের দোয়া নামে এক ডাবের আড়ৎদারকে জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান বৃহস্পতিবার দুপুরে শহরের রেলওয়ে স্টেশন রোড ও রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ডাবের দোকানে ভাউচার সংরক্ষণ না করায় ও বেশী দামে ডাব বিক্রি করায় দুই ব্যবসায়ীকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেন।
এর মধ্যে ৯০ টাকায় ডাব কিনে ১৬০ টাকায় বিক্রির দায়ে ডাব বিক্রেতা মোঃ শামীম হোসেনকে ৫ হাজার টাকা মায়ের দোয়া নামে ডাবের এক আড়ৎদারকে দেড় হাজার টাকা জরিমানার পাশাপাশি তাদেরকে সর্তকও করা হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, ডেঙ্গু পরিস্থিতিতে একটি চক্র আকাশচুম্বী দামে ডাব বিক্রি করছে।
বৃহস্পতিবার দুপুরে রেলগেইট ও রেলওয়ে স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করে দুই ডাব বিক্রেতাকে জরিমানা করা হয়। তিনি বলেন, গত রোববারও দুই ডাব বিক্রেতাকে বেশী দামে ডাব বিক্রি করায় জরিমানা করা হয়। অভিযান শুরু পর থেকে প্রতি ডাবের দাম ৩০/৪০ টাকা কমেছে।
তিনি বলেন, বেশী দামে যারা ডাব বিক্রি করবে তাদের বিরুদ্ধেই অভিযান পরিচালনা করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত