
বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে বুধবার (৩০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, জি কে গউছকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, পরস্পর যোগসাজশে তৎকালীন হবিগঞ্জ সদর ও লাখাই আসনের সংসদ সদস্য আবু জাহির এবং সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করেন জি কে গউছ। এ ঘটনায় ২০১৫ সালের ২৮ আগস্ট তার বিরুদ্ধে একটি মামলা হয়।
এদিকে, গত ১৯ আগস্ট হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় জি কে গউছকে প্রধান আসামি করে ৭০০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে পুলিশ। ওই মামলায় মঙ্গলবার (২৯ আগস্ট) জি কে গউছসহ হবিগঞ্জের ১৮৩ জন বিএনপি নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। জামিন নিয়ে হাইকোর্ট এলাকা থেকে বের হলে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়। কিন্তু আজ (বুধবার) সাবেক অর্থমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের মামলায় জি কে গউছকে রিমান্ডে নিতে আবেদন করে ডিবি।
মন্তব্য লিখুন
আরও খবর
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির
২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি...
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের এমপিরা
রোববার শপথ নিচ্ছেন সংরক্ষিত নারী আসনের...
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
টিএসসিতে হঠাৎ ছাত্রলীগের ঝটিকা মিছিল, অতঃপর…
জাপান সফরে গেলেন জামায়াত আমির
জাপান সফরে গেলেন জামায়াত আমির
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর...
বিএনপির মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে...