
সাউথ আফ্রিকার জোহানেসবার্গের একটি বহুতলে আগুনে এখনো পর্যন্ত অর্ধশত জন মারা গেছেন বলে জানা গেছে। বুধবার রাতে আগুন লাগে সাউথ আফ্রিকার সবচেয়ে বড় শহর জোহানেসবার্গের একটি বহুতলে এ ঘটনা ঘটে।
ইমার্জেন্সি ম্যানেজমেন্টের মুখপাত্র রবার্ট মালাউদজি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এখনো পর্যন্ত ৩৮ জন মারা গেছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’
সংবাদমাধ্যম এপি জানিয়েছেন, ‘এখন পর্যন্ত ৫২ জন মারা গেছেন। নিহত সংখ্যা আরও বাড়তে পারে।’
প্রাথমিকভাবে প্রশাসনের তরফে টুইট করে বলা হয়েছিল, ১০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ভিতর অনেকের চিকিৎসা করা হয়েছে। বহু মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রশাসন মৃতের সংখ্যা এক লাফে ২০ বলে ঘোষণা করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮।
বেসরকারি সূত্র জানাচ্ছে, এখনো পর্যন্ত ৫২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। ৪৩ জন আহত। এখনো বহু মানুষ ওই বহুতলে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: ডিডাব্লিউ, এপি
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত