আর্জেন্টিনায় দারুণ এক জয়ের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। বুধবার (৩০ আগস্ট) সকালে ঢাকা এসে পৌঁছান তিনি। আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে সোল দে মায়োর হয়ে এক ম্যাচ খেলেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন জামাল। এক দিনের বেশি সময় ভ্রমণ করে অবশেষে দেশের মাটিতে পা রেখেছেন।
দেশে ফিরেই অবশ্য জাতীয় দলের অনুশীলনে যাচ্ছেন না জামাল। ভ্রমণক্লান্তি দূর করার জন্য কিছুটা সময় পাবেন তিনি। জাতীয় দলের ম্যানেজার আমের খান বলেন, ‘আজ অনুশীলন নেই। রিকভারি সেশন রয়েছে। জামাল রাত সাড়ে আটটার দিকে ক্যাম্পে উঠবে।’ বিমানবন্দর থেকে জামাল তাঁর নিজস্ব বাসায় কিছু সময় বিশ্রাম নিয়ে রাতে জাতীয় দলের হোটেলে উঠার কথা রয়েছে।
আর্জেন্টিনার তৃতীয় বিভাগ লিগে জামালের দারুণ অভিষেক হয়েছে। তার অভিষিক্ত ম্যাচে অধিনায়ক ছিলেন এবং গোল করে দলকে জিতিয়েছেন৷ জাতীয় দলের ম্যাচ শেষে আবার আর্জেন্টিনার লিগে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত