
জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
শনিবার (১৯ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন পুলিশ লাইনে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চিত্রাঙ্কন প্রতিযোগীতাটি ৩টি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি গ্রুপে একটি করে প্রতিপাদ্য বিষয় রয়েছে। ক-গ্রুপে প্লে থেকে ৩য় শ্রেনীর শিক্ষার্থীরা ‘রং তুলিতে বঙ্গবন্ধু’, খ-গ্রুপে ৪র্থ থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা ‘শোকাবহ আগস্ট’ এবং গ-গ্রুপে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ বিষয়ের উপর চিত্রাঙ্কন করে। জেলা পুলিশের আয়োজিত এই চিত্রঙ্কন প্রতিযোগীতায় ৩টি বিভাগে ২৭১ জন আঁকিয়েরা অংশগ্রণ করে। ছবি আঁকার জন্য আঁকিয়েদেও জন্য ১ ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছিলো।
এদিকে সরেজিমনে দেখা যায়, ছবি আঁকা শুরু হলে সকলেই নিজের মত করে তাদের কাছে রংতুলি দিয়ে সাদা একটি কাগজকে সাজিয়ে তুলছে বাংলাদেশে এক খন্ড চিত্রে। কেউ একেছে শেখ মুজিব, কেউ আবার সৃতি সৌধ। বঙ্গবন্ধু, আগষ্ট ও স্বপ্নের বাংলাদেশকে যেন একটি সাদা কাগজে ফুটিয়ে তুলতে ছোট-বড় এই আঁকিয়েরা লেগে পড়েছে মহারণে। আশে-পাশের দেখার ও কথা বলার মত সময়ও নেই এই আঁকিয়েদের। তবে মহারণটি শুধু আঁকিয়েদের মধ্যে সীমাবদ্ধ ছিলো না। চিত্রাঙ্কনে প্রতিযোগীর অভিভাবকদের মনেও যেন চলছিলো এক যুদ্ধ। তাদের সন্তানদের কাছে যেতে না পারলেও দূর ইসারা ও ভঙ্গিমায় বুঝানোর চেষ্টা করছে মন দিয়ে ছবিটি তৈরি করার।
অভিভাবক রীমা বেগম জানান, পুলিশের ছবি আঁকা প্রতিযোগীতাটি নিয়ে একটি টেনশনে ছিলাম। কেমন হবে, কিভাবে হবে। তাছাড়া আবহাওয়া অনেকটা গরম। তবে পুলিশ লাইনে আসার পর সেই ভ্রান্তগুলো দূর হয়ে গিয়েছে। খুব সুন্দর ও মনোরম পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ চিত্রাঙ্কন প্রতিযোগীতাটি আয়োজন করেছে। বাচ্চাদের কোনো রকম কষ্টই হয় নি।
এদিকে ছবি আঁকা শেষ হয়ে গেলে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.এস.এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় “ক” গ্রুপে প্রথম হয়েছে – গভ: মডেল গার্লস হাই স্কুলের ১ম শ্রেণীর শিক্ষার্থী অন্বেষা সেন, দ্বিতীয়- সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলে ২য় শ্রেণীর শিক্ষার্থী ধ্রুব রায়, তৃতীয়-আসফি টিউটোরিয়াল এন্ড হাই স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী অন্বেষা ভট্টাচার্য। “খ” গ্রুপে প্রথম হয়েছে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী পিহু দেবনাথ, দ্বিতীয়- সূর্যমুখী কিন্ডার গার্টেন স্কুলের ৩য় শ্রেণীর শিক্ষার্থী রুফাইদা তাবাস্সুম, তৃতীয়- সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী তোহা রহমান। “গ” গ্রুপে প্রথম হয়েছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল জিহাদ, দ্বিতীয়-একই বিদ্যালয় ১০ শ্রেণীর শিক্ষাথী তনময় দেবনাথ প্রান্ত, তৃতীয়- নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী প্রাপ্তি সাহা।

পরে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ক,খ, ও গ গ্রুপের মনোনীতদের হাতে সম্মাননা ক্রস্টে, নগদ র্অথ, বঙ্গবন্ধুর বই পুরষ্কার তুলে দেন। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণে আরো ৩০ জনকে সৌজন্যমূলক পুরষ্কার বঙ্গবন্ধুর বই, রং পেন্সিলসহ শিক্ষা সামগ্রী দেন জেলা পুলিশ।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম বলেন, চিত্রাঙ্কনে অংশগ্রহণ সকল আঁকিয়েদের অভিভাবকদের ধন্যবাদ জানাই আপনারা এসমস্ত কার্যক্রমে আপনার শিশুদের অংশ্রগহণ করাচ্ছেন। প্রতিযোগীতায় কে ভালো একেছে সেটি বিষয় নয়, ৩ বিভাগে আঁকিয়েদের যে প্রতিপাদ্যে ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু, এই বিষয়টি তাদেরকে উপলব্ধি করানোই আমাদের অর্জন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ একটি ভালো কার্যক্রম শুরু করেছে। আর ভালো কার্যক্রম কখনও বন্ধ হয় না। আশা করি জেলা পুলিশের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে শিক্ষার্থীদের মেধা বিকাশে কাজে লাগবে। সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...